জঙ্গি অপশাসন থেকে জাতিকে মুক্ত করতে সংগ্রাম এগিয়ে নিন: আলোচনা সভায় আ.লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ ও একুশের চেতনা বিরোধী জঙ্গিবাদী অপশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জনগণের সরকার গঠনে চলমান আন্দোলন এগিয়ে নিতে দলের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কেন্দ্রীয় নেতা এএসএইচকে সাদেক এমপি, ওবায়দুল কাদের, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সৈয়দ শামসুল হক, মহাদেব সাহা, ইকবাল সোবহান চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরী, এনায়েত কবীর চঞ্চল, মহিউদ্দিন আহমেদ মহি, নুরুন্নবী চৌধুরী শাওন ও মাইনুল ইসলাম খান নিখিল।
