২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাক্ষাত

ব্রিটিশ প্রতিমন্ত্রী স্টিফেন টিমস্ সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, সুধাসদনে প্রায় এক ঘন্টার বৈঠকে তারা দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেখ হাসিনা ব্রিটিশ মন্ত্রীকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মানবাধিকার লঙ্ঘন, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং জোট সরকারের দুর্নীতি ও সন্ত্রাসসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

ব্রিটিশ এই প্রতিমন্ত্রী দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সংসদে যোগদানের জন্যে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার জন্যে ব্রিটেনের প্রতি আহ্বান জানান।