কালো টাকা ও দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিকদের রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে: আব্দুর রাজ্জাক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, কালো টাকা ও দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিকদের রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে।
তিনি অভিযোগ করে বলেন, জেনারেল জিয়া রাজনীতিতে কালো টাকার মালিক ও ব্যাবসায়ীদের অনুপ্রবেশ ঘটিয়ে রাজনীতিকে কুলুষিত করেছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম দানেশ স্মরণে রোববার বিকেলে জাজিরা ফাউন্ডেশনের উদ্যেগে বিসিআইসি মিলনায়তনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কার্যকারী সভাপতি শামসুল হক খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এমপি বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন, আজীবন সংগ্রামী আমিনুল ইসলাম দানেশের মৃত্যুতে আমরা আমাদের আভিবাবক, সহকর্মী এবং দেশবাসী তাদের একজন বিশ্বস্ত নেতাকে হারালো। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হলো।
শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, জাজিরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাড. মীর সেকেন্দার আলী, শরিয়তপুর জেলা জাসদ সভাপতি স. ম. আব্দুল মালেক প্রমুখ।
