আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের রোগ মুক্তি কামনা করে মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের রোগমুক্তি কামনা করে শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল রাজ্জাক এমপি, নগর নেতা ওমর আলী, ফয়েজ মিয়াসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
