অর্থমন্ত্রীর সাথে কমনওয়েলথ মহাসচিব ম্যাককিননের সাক্ষাৎ
কমনওয়েলথ মহাসচিব ডন ম্যাককিননের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তারা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক ইস্যু নিয়ে আলোচনা করেন।
সাইফুর রহমান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কমনওয়েলথের অবদান বাড়াতে ম্যাককিননের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে আমি তাকে অনুরোধ করেছি।
