সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গঠনমূলক প্রতিযোগিতার আহ্বান জানালেন জাপানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বৃহস্পতিবার বলেছেন, গঠনমূলক প্রতিযোগিতাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, জাতীয় গৌরব ও আত্মবিশ্বাস বজায় রাখতে কোন রাজনৈতিক দল যদি দেশের জনগণকে ইতিবাচক বার্তা দিতে পারে, তাহলে সে দলের বিজয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।
বৃহস্পতিবার প্রকাশিত জাপান-বাংলাদেশের ই-বুলেটিনের ৪৪তম ইস্যুতে হরিগুচির স্বাধীনতা অর্জনের ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের অর্জন, প্রাপ্তি ও সাফল্যের উপর আলোকপাত করেন।
বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় গৌরব ও আত্মবিশ্বাস ত্বরান্বিত করার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে এবং উন্নত দেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য জাতীয় আত্মবিশ্বাস ত্বরান্বিত করতে আন্দোলন গড়ে তোলার পক্ষে হরিগুচি প্রচারণা চালানোর পক্ষে অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশের গৌরব বাড়ানোর জন্য এবং দেশের ভবিষ্যত উন্নয়নের জন্য আত্মবিশ্বাসের সাথে একত্রিত হতে পারে এবং দেশের স্বার্থে একত্রিত হয়ে বন্দুক ধরতে পারে।
তিনি বলেন, সংঘাতের রাজনীতির অবসান ঘটাতে ও দুর্নীতি নির্মূল করতে এ ধরনের আন্দোলন জাতীয় একাগ্রতা বয়ে আনতে পারে। যদিও বাংলাদেশের উন্নয়নের বাধা হিসেবে সংঘাতের রাজনীতি ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে, তবু এসবের অবসানে এখন পর্যন্ত গঠনমূলক উদ্যোগ নেয়া হয়নি।
জাপানের রাষ্ট্রদূত বলেন, জাতীয় গৌরব ও আত্মবিশ্বাসের প্রতিকৃতি অন্য দেশের নাগরিকদের চোখে বাংলাদেশের পুনর্মূল্যায়ন করতে সহায়তা করবে এবং বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক ধারনার উন্নয়ন ঘটবে।
