২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের মঞ্জিলে ওরস সম্পন্ন

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ‘আখেরী মোনাজাতের’ মধ্য দিয়ে মঙ্গলবার চার দিনব্যাপি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরির ওরস শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জাকের পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ২১টি দেশের ১০ লাখ মানুষ এই মোনাজাতে অংশ নেয়।

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সাল মুজাদেদ্দি মোনাজতের পূর্বে উপস্থিত জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইসলাম ও জাতীয় বিরোধী দল জামাত- শিবির চক্র ওরস বানচাল করার চেষ্টা চালায় কিন্তু তারা ব্যার্থ হয়। তিনি যুদ্ধ আপরাধী জামাত চক্রকে ঠেকানোর লক্ষ্যে জাকের পার্টির কর্মকান্ডে যোগদানের জন্য সকলকে আহ্বান জানান।

তিনি জানান, মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে জাকের পার্টি ঢাকায় একটি সমাবেশ করবে।