২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি পর্যটন কর্পোরেশনকে দলীয়করণ করেছে: বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুজ্জোদা চৌধুরী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল বিএনপি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে (বিপিসি) দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বদরুজ্জোদা চৌধুরী শনিবার তার কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বলেন, বিএনপি ও এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিপিসির আওতাধীন অনেকগুলো টুরিস্ট স্পট দখল করে নিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার নির্বাচন কমিশনের মত পর্যটন কর্পোরেশনকেও তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বর্তমান সরকারের মন্ত্রী ও এমপিদের লুটেরা উল্লেখ করে তিনি বলেন, তারা দেশের বিপুল পরিমাণ অর্থ-সম্পদ দেশের বাইরে পাচার করছে।

প্রশাসনকেও এ সরকার দলীয়করণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

সংগঠনের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহবায়ক হাজী নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. নুরুল আমিন বেপারী।

বিভিন্ন দল ও সংগঠনের শতাধিক নেতা-কর্মী এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকল্প ধারায় যোগ দেয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাপনো হয়।