দুর্ঘটনায় আহত আ.লীগ নেতা ইমাম উদ্দিনের শয্যাপাশে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের উপদেষ্টামণ্ডলির সদস্য ইমাম উদ্দিন আহমেদকে দেখতে যান।
তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জয়নাল আবেদিন সিকদার এবং এনামুল হক তার সঙ্গে ছিলেন।
