২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সারা দেশে ১৪ দলের বিক্ষোভ

আওয়ামী লীগসহ ১৪ দল বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় মুক্তাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

১৪ দলের ঢাকা লংমার্চে বাধাদান, গণগ্রেপ্তার, অত্যাচার নির্যাতন ও হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার ঐতিহাসিক পল্টন ময়দানে লংমার্চ-উত্তর সমাবেশ থেকে বুধবারের এই বিক্ষোভ সমাবেশ এবং ১৫ ফেব্রুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।