রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতির ইন্তেকাল
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ (কানু মিয়া) রোববার রাত আড়াইটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মেজো ভাই এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাশুর।
মরহুম কানু মিয়া স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেখ হাসিনা সোমবার এক শোক বিবৃতিতে আবদুল ওয়াহেদ কানু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এক শোক বিবৃতিতে অনুরূপ শোক জ্ঞাপন করেন।
