২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লংমার্চ শেষে রোববার পল্টন ময়দানের সমাবেশ থেকে দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করবেন তিনি।

বিরোধী ১৪ দলের ঢাকা লংমার্চ উপলক্ষে পল্টন ময়দানে সমাবেশে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখবেন।

জোট সরকারের পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন দুই নির্বাচন কমিশনারকে অপসারণ, আদালতের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করাসহ বেশ কিছু দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃহস্পতিবার থেকে ১৪ দলের লংমার্চ শুরু হয়েছে।

সারাদেশ থেকে আগত মিছিল রোববার ঢাকায় এসে পৌঁছবে। লংমার্চ কর্মসূচির শেষ দিনে জমায়েতের মূল কেন্দ্র হবে ঐতিহাসিক পল্টন ময়দান।