শেখ হাসিনার সাথে আটকে পড়া পাকিস্তানি নেতৃবৃন্দের সাক্ষাৎ
আটকে পড়া পাকিস্তানিদের পৃথক দু’টি প্রতিনিধিদল শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডির কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলের নেতারা শেখ হাসিনাকে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কে অবহিত করেন। তিনি ধৈর্য সহকারে এসব অভিযোগ ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং তা সমাধানের জন্যে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, আব্দুর রহমান,অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট সাহারা খাতুন, বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
