আওয়ামী লীগ দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে প্রধান বিরোধী দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি ২০০৭ সালের নির্বাচনকে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া বলেন, যে দল দেশের সংবিধান, গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাসী নয় জনগণ সেই দলের আন্দোলনের সাথে নেই।
প্রধানমন্ত্রী তার ৩৫ মিনিটের বক্তব্যে বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা দেশে ও দেশের বাইরে দেশ সম্পর্কে বাজে কথা বলে বেড়াচ্ছে।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, তারা হরতাল ও জ্বালাও পোড়াও রাজনীতির মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করে।
প্রধানমন্ত্রী বলেন, তারা ১৯৯৬ সালে জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসে ৫ বছরে জনগণকে সন্ত্রাস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি।
বিস্তারিত আসছে...
