বিরোধী দলের লংমার্চ শুরু: গ্রেপ্তার ৫০০
সারাদেশে বৃহস্পতিবার গণগ্রেপ্তারের মধ্য দিয়ে ঢাকা অভিমুখে বিরোধী ১৪ দলের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চ শুরুর প্রথম দিনেই সারা দেশ থেকে প্রায় পাঁচশ’ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানায়।
অভিযোগ রয়েছে, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লংমার্চে বাঁধা দেয় এবং নেতা-কর্মীদের গ্রেফতার করে।
লংমার্চকারীরা জোট সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। তারা ‘খালেদা সরকার নিপাত যাক’, ‘সিইসি’র পদত্যাগ চাই’ ইত্যাদি শ্লোগান দিয়ে ঢাকা অভিমুখে অগ্রসর হতে থাকে। তারা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি তোলে।
উত্তরাঞ্চলের তেঁতুলিয়া, দক্ষিণাঞ্চলের বরগুণা এবং খুলনার মংলা এবং মেহেরপুরসহ অন্যান্য স্থান থেকে শুক্রবার লংমার্চ শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিনিউজের রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, বগুড়া, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট চুয়াডাঙ্গা, কক্সবাজার, দিনাজপুর ও পঞ্চগড় প্রতিনিধি জানান, লংমার্চ ঠেকাতে ওইসব জেলায় গণগ্রেপ্তার চালানো হয়।
বিস্তারিত আসছে...
