২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার সামনে কথা বলতে চান বাংলাভাই

মিডিয়ার সামনে কথা বলার সুযোগ চান জেএমবির সেকেন্ড ইন কমাণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই। ফাঁসির আগে জাতিকে জানাতে চান অনেক গোপন তথ্য। স্বজনদের কাছে এ কথাই বলেছেন এই জঙ্গি নেতা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বাংলাভাইয়ের বড় ভাই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সম্প্রতি ঢাকার মিরপুর উপ-কারাগারে বাংলাভাইয়ের সঙ্গে শ্বশুর ইব্রাহিম খলিল ও তিনি দেখা করতে গেলে জেএমবি নেতা বলেন, ফাঁসি এড়ানো না গেলে অন্তত মিডিয়ার সামনে তাকে যেন হাজির করে কথা বলার সুযোগ করে দেয়া হয়।

বাংলাভাই বলেন, তার অনেক কিছু বলার আছে, যেটা গোটা জাতির জানা উচিত।

পারিবারিক একটি সূত্র জানায়, এ জন্য তার বৃদ্ধ বাবা নজির উদ্দিন মাস্টার ও শ্বশুর ঢাকায় রয়েছেন।

কোর্টে হাজির করে মিডিয়ার সামনে বাংলাভাইকে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য তারা সাবেক এক আইন প্রতিমন্ত্রীর কাছে মামলার যাবতীয় নথিপত্র দিয়েছেন।