উপসচিব পর্যায়ের আরো ১৯ কর্মকর্তা রদবদল
জনপ্রশাসনের উপসচিব পর্যায়ের আরো ১৯ কর্মকর্তাকে বুধবার রদবদল করা হয়েছে।
এদের মধ্যে চারজনকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া পদায়ন করা হয়েছে আট ওএসডি কর্মকর্তাকে। বদলি করা হয়েছে বাকি সাতজনকে। সংস্থাপন মন্ত্রনালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন চার ওএসডি উপসচিব হলেন সেন্ট্রাল কো-অর্ডিনেশন ম্যানেজমেন্ট অব ইএমটিএপি’র উপপরিচালক আবু তাজ মোহাম্মদ জাকির হোসেন, প্রাইভেটাইজেশন কমিশনের সচিব আব্দুল মজিদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবুল কাশেম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর পরিচালক চৌধুরী মুফাদ আহমেদ।
ওএসডি উপসচিবদের মধ্যে অজিত কান্তি দাসকে ফিমেল সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের প্রকল্প পরিচালক, শ্যাম সুন্দর সিকদারকে স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব, দিলীপ কুমার ভদ্রকে বাংলাদেশ বেতারের পরিচালক, তাজুল ইসলাম চৌধুরীকে সেন্ট্রাল কো-অর্ডিনেশন ম্যানেজমেন্ট অব ইএমটিএপি’র উপ পরিচালক, ফজলে এলাহীকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক, সবির আহাম্মেদকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক, একেএম আনোয়ার হোসেনকে বিসিকের পরিচালক এবং আবুল হাশেম মো. আব্দুল্লাহকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব পিরোজপুরের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক প্রানেশ রঞ্জন সূত্রধরকে বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক করা হয়েছে।
এছাড়া ঝিনাইদহ জেলা পরিষদের সচিব শংকর প্রসাদ দেবকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট-এর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কাজী আব্দুল নূরকে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বান্দরবান জেলা পরিষদের বদলির আদেশাধীন সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব, ফিমেল সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রকল্পের প্রকল্প পরিচালক পদে বদলির আদেশাধীন আজিজার রহমান মোল্লাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব দিলদার আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব আফতাবুদ্দিন তালুকদারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
