২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালিয়াকান্দীতে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

জেলার বালিয়াকান্দী উপজেলা সদরের পাইককান্দীতে মঙ্গলবার বিকেলে ৩ শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে পাইককান্দী স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক জনসভায় জেলা বিএনপির সদস্য চৌধুরী আয়ুব হোসেন, রইচউদ্দিন মোল্লা, আবুল কালাম আজাদ, মুর্তজা ইস্তাক এর নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সবাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিম তাদের বরণ করে নেন।

চৌধুরী মোকাছেল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নুরুল আমিন বিশ্বাস, অধ্যাপক নজরুল ইসলাম জাহাঙ্গীর, এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ প্রমুখ।