১৪ দলকে শর্তযুক্ত প্রস্তাব দেয়ার কথা এবার অস্বীকার করলেন সফিক
১৪ দলের কাছে শর্তযুক্ত নতুন কোনো প্রস্তাব দেয়া হয়নি দাবি করে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেছেন, আগের প্যাকেজই তাদের কাছে পাঠানো হয়েছে।
বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল রোববার ও দৈনিক সোমবার শফিক চৌধুরীর বরাত দিয়ে ১৪ দলের কাছে শর্তযুক্ত প্রস্তাব দেয়ার খবর প্রচার করেছে।
সফিক চৌধুরী সোমবার পিআইডি সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। যে দায়িত্ব প্রধান উপদেষ্টা আমাদের দেন সেটাই আমরা পালন করি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“ অবাধ ও সুষ্ঠূ নির্বাচনের যথার্থ পরিবেশ সৃষ্টি হয়েছে কীনা তা নির্বাচনে অংশগ্রহণকারীরাই ভাল বলতে পারবেন। তবে বড় দুই দল একমতে না পৌঁছলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কিছুই করতে পারবে না।”
