২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সচিবের বদলির আদেশ বাতিল

সোমবার জারি করা চার সচিবের বদলির আদেশ বুধবার বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বদলির ওই প্রজ্ঞাপনের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এস এম জাফরুল্লাহকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বদলি করে ওই মন্ত্রণালয়ের সচিব শেখ এ কে মোতাহার হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিলো।

একইভাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব লুৎফর রহমান তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং এ এস এম মতিউর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এম আব্দুস সবুরকে ডেকে পাঠানো হয়। এরপরই বদলির আদেশটি বাতিল করা হয়। গত ৬ ডিসেম্বর থেকে সংস্থাপন মন্ত্রনালয়ের সচিবের পদটি শুন্য থাকায় আব্দুস সবুর অতিরিক্ত দায়িত্ব হিসেবে দৈনন্দিন কাজ দেখা শোনা করছেন।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছিলেন,“তার মন্ত্রণালয়ের সচিবসহ চার সচিবের রদ বদল সম্পর্কে তাকে আগে থেকে কিজুই জানানো হয়নি।” কার নির্দেশে সেটা করা হয়েছিলো সেটাও তিনি জানেন না বলে সাংবাদিকদের বলেছিলেন।