শেখ হাসিনার সঙ্গে বিউটেনিস, আনোয়ার চৌধুরীর সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী রোববার একই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আনোয়ার চৌধুরী বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ করেই সুধাসদনে যান। এর মিনিট পাঁচেকের মধ্যেই বিউটেনিস সেখানে উপস্থিত হন। এ সময় সুধাসদনে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী।
এই দুই কূটনীতিক দুপুর পৌণে ১টায় সুধাসদন থেকে বের হন। তবে সাংবাদিকদের সঙ্গে তাঁরা কোনো কথা বলেননি।
এমন কি, আওয়ামী লীগের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি সুধাসদনে ।
