২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের মধ্যে আটকে থাকা সমস্যার সমাধান হবে: শফি সামি

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি শনিবার বলেছেন, “নির্বাচন কমিশন পুণর্গঠনসহ যেসব বিষয়ে আলোচনা আটকে আছে রোববারের মধ্যে তার সমাধান হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তারা অন্য কারও এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন না। বিবেকের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

তিনি জানান, তারা অন্য কারও এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন না। বিবেকের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

বঙ্গভবনে শনিবার দ্বিতীয় দফায় টানা দুই ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার আশা করছে রোববারের মধ্যেই আটকে থাকা সমস্যার সমাধান হবে।

“গত কয়েকদিন যাবত বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কিছু বিষয়ে এখনও মতৈক্য হয়নি,”-কৃষি, সংস্কৃতি যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় উপদেষ্টা মাহবুবুল আলম ও ধীরাজ কুমার নাথ উপস্থিত ছিলেন।

শফি সামি বলেন, সমস্যা সমাধানের জন্য তারা বেশ কিছু উপায় উদ্ভাবনের চেষ্টা করেছেন। “আশা করি রোববারের মধ্যেই কিছু ফল পাওয়া যাবে,” তিনি বলেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৯০ দিনের ফ্রেমওয়ার্কের মধ্যেই তারা কাজ করছেন এবং এর মধ্যেই নির্বাচন হবে।

আওয়ামী লীগ ও সমমনা ১৩ দলের ঘেরাও কর্মসূচি সম্পর্কে মাহবুবুল আলম বলেন, “তারা ১৪ দলকে বলেছেন, ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করার জন্য।”

এর আগে সকালে আরেক দফা উপষ্টোদের বৈঠক হয়। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিতে অনুষ্ঠিত্ব সভায় আট উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

এম আজিজুল হক ও প্রফেসর সুফিয়া রহমান এতে উপস্থিত ছিলেন না।