২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে শনিবার দুপুরে উপজেলা ছাত্রদল সভাপতিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সংঘর্ষের সময় প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ এবং ১০/১২ টি বাড়ি ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান শহর ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক হামীম এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল সভাপতি দিলীপের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র ছাত্রদল কর্মী শনিবার দুপুরে কান্দিরপাড়ে হামলা চালায়। তারা খলিল, রুমেল, ইয়াছিন ও নাসু মিয়ার বাড়িতে বোমা হামলা চালায় এবং ১০/১২ টি বাড়ি ভাংচুর করে। হামলাকারীরা ৮/১০ রাউন্ড গুলিও ছোড়ে। এসময় বোমার স্পিøন্টারের আঘাতে সাজিদা বেগম (৪০), খলিল মিয়াসহ (৪২) কমপক্ষে ১০ জন আহত হয়।

এছাড়া সন্ত্রাসীদের বন্দুকের বাটের আঘাতে উপজেলা ছাত্রদল সভাপতি আল-আমীন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, বেশ কিছু অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি ছাত্রদলের দুগ্রুপের মধ্যে হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কান্দিরপাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।