আলোচনা ব্যর্থ হলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হবে: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম শনিবার বলেছেন, সংকট অবসানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া ব্যাহত হলে পুরো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্থ হবে।
তিনি বলেন, “আপনারা তো জানেন সরকার একটা জায়গায় আটকে আছে, তবে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ” বঙ্গভবনে দুই ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিতে অনুষ্ঠিত্ব সভায় আট উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
দুই উপদেষ্টা এম আজিজুল হক এবং প্রফেসর সুফিয়া রহমান সভায় উপস্থিত ছিলেন না।
নতুন নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন,“ যে সমস্যা নিয়ে সরকার থমকে আছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। তারপর অন্য বিষয় নিয়ে চিন্তা করা হবে।”
তার আশা সঙকট কেটে যাবে। তিনি আরো বলেন ,“আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচন অনুষ্ঠানের জন্য কীভাবে বাধা দূর করা যায় সভায় সে বিষয়ে আলোচনা করেছি।”
১৪ দলের দেওয়া ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,“ ধৈর্য্য ধরুন। ডেডলাইনের আগে দেখা যাক কী করা যায়”
শুক্রবার ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল ২৪ ঘন্টার মধ্যে উপদেষ্টাদের প্রতিশ্রুত প্রস্তাবসমূহ পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়ে অন্যথায় আবার কঠোর আন্দো লনের হুমকি দেন।
