বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার ফের মঙ্গলবার থেকে
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে আবার শুরু হবে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিভাগের নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ এবং বিকেল ৩টায় বরিশাল বিভাগের, বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং বিকাল ৩টা থেকে অন্যান্য খুলনা জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।
ঢাকা বিভাগের টাঙ্গাইল, জামালপুর, শেরপুরের মনোনয়ন প্রত্যাশীদের বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় এবং বিকাল ৩টায় ময়মনসিংহ ও নেত্রকোনার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হবে।
শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও বিকাল ৩টায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হবে।
এছাড়া রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের মনোনয়ন প্রত্যাশীদের সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা এবং বিকাল ৩টায় নারায়নগঞ্জ ও ঢাকা জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশনের নতুন তফসিল ঘোষনার পরিপ্রেক্ষিতে নতুন সময়সূচি অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। ইতিমধ্যে আমরা রাজশাহী বিভাগের বেশির ভাগ জেলাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষ করেছি”।
