২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করলেন জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে কাছে দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বুধবার দুপুরে খন্দকার মাহবুবউদ্দিন আহামাদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে এ দাবি জানান।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় এবং ৩ টায় বেরিয়ে আসে। বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, “৩০ নভেম্বর হাইকোর্টে হামলার ঘটনায় রাষ্ট্রপতি নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা তাঁর কাছে ওই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছি।”

মওদুদ আরও বলেন,“আওয়ামী লীগ ও তার জোট দেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সেদিন তাদের আইনজীবী, ছাত্রলীগের ক্যাডার ও বহিরাগতরাই কোর্টে হামলা চালিয়েছে। সেদিনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছি।”

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার আমিনুর রহমান, বিচারপতি টি এইচ খান ও ব্যারিস্টার রাজ্জাক।

এদিকে আইনজীবীরা যখন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছিলেন সেসময় উপদেষ্টা সি এম শফি সামি, মাহবুবুল হক, ফজলুল হক ও আকবর আলি খান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।