২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় দিন বিচারকদের আদালত বর্জন চলছে

পুরো সপ্তাহ জুড়ে অচল হয়ে আছে দেশের সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রবি ও সোমবার অবরোধ কর্মসূচির পর মঙ্গলবার থেকে বিচারকরা দৈনন্দিন বিচারকাজ থেকে বিরত থাকছেন। এরই ধারাবাহিকতায় বুধবার টানা দ্বিতীয় দিনের মত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরাই কর্মবিরতি পালন করেছেন।

বিচারকদের কেউ এজলাসে না বসায় প্রতিদিনের ব্যস্ত সুপ্রিম কোর্ট বুধবার দিনের প্রথম ভাগ ছিল প্রায় ফাঁকা।

গত ৩ ও ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের হেয়ার রোডের বাড়িতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে পৃথক সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল এ ঘটনার নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বিচারকগণ আদালতে বসবেন না।

বিচারকদের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ভাঙচুরের ঘটনায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।