চট্টগ্রামে আদালত ভবনে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ-মিছিল
হাইকোর্টের রিট মামলার আদেশ দানের প্রাক্কালে স্থগিতাদেশ প্রদান ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি হাদী মোহাম্মদ শফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্টে হামলাকারী বহিরাগত যুবকদের বিরুদ্ধে মামলা না করে উল্টো রিট আবেদনকারীর আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের অসৎ উদ্দেশ্যমূলক ও বিদ্বেষপ্রসুত।
বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী মুজিবুল হক, কাজী মোহাম্মদ নাজমুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও খালেদ শাহনেওয়াজ।
