২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে ও পদে বদলি/নিয়োগ

উপ সচিব পর্যায়ের ৩৩ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ ছাড়াও বিভিন্ন পদে নিয়োগ/বদলি করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এদের মধ্যে ১৬ জন বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ পান। বাকি ১৫ জনকে বিভিন্ন পদে নিয়োগ/বদলি করা হয়। তবে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (উপ সচিব) জসীম উদ্দিন বাদল এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ সচিব) হাবিবুল্লাহ মো. মাহফুজুর রহমানকে কোন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।