ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের লাঠিচার্জে ১০ অবরোধকারী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ চলার সময় পুলিশের লাঠিচার্জে ১৪ দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ উপেক্ষা করে চলে যেতে চাইলে অবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর সূবর্ণ এক্সপ্রেসে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। এরপর পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে আহত হয় ১৪ দলের অন্তত ১০ জন নেতাকর্মী।
এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে শহরের পইরতলা রেল ক্রসিং এ অবরোধের কারণে মহানগর প্রভাতিসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা জেলার আটটি পয়েন্টে অবরোধ সৃষ্টি করে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এছাড়া আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
