২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের অনুকূল নয়: জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের অনুকূল নয় বলে মন্তব্য করেছেন জাপানি রাষ্ট্রদূত মাসাকি ইনোয়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার বিকেলে সুধা সদনে আধ ঘণ্টার বৈঠকের পর দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের রাষ্ট্রদূত এ কথা বলেন।

তার এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জাপানি রাষ্ট্রদূত বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী যেন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেন সেজন্য তাকে অনুরোধ জানাতে এসেছিলাম।”

উন্নয়নের জন্য নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনকে সামনে রেখে কমিশন যেসব পদক্ষেপ নিচ্ছে তার নিরপেক্ষতা আমরা নয়, বিচার করবে বাংলাদেশের জনগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও একান্ত সচিব ড. আওলাদ হোসেন।