২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আ. লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি এলাকায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 10:50 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ও বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদের সঙ্গে ইউনিয়ন যুবদলের সভাপতি মোজাম্মেলের বহুদিন ধরে বিরোধ চলছে। রোববার ফয়েজ চেয়ারম্যান এলাকায় প্রবেশ করতে গেলে মোজাম্মেল ও তার লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির আন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় আম্বিয়া খাতুনকে (৪০) ঢাকা হলিফ্যামিলি হাসপাতালে এবং জহির (৩৬), হাফিজ (২৮), জাকির (২৭) ও আলমকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।