২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“বঙ্গভবনের আলোচনা সফল হলে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ থাকবে না”

হাসান মশহুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা ও খালেদা জিয়ার পৃথক পৃথক আলোচনায় রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা হলে নির্বাচনের আগ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বঙ্গভবনে শনিবার বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির ৫ম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বৈঠকে ঢাকা ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান ।

তিনি বলেন,“রাত পর্যন্ত অপেক্ষা করুন। বৈঠকে যত সময়ই লাগুক না কেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো, যাতে আলোচনার ফলাফল শুভ হয়।”

প্রায় দেড়ঘন্টার বৈঠকে উপদেষ্টা এম আজিজুল হকও উপস্থিত ছিলেন।