২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রপতির আচরণে জাতি আজ হতবাক’

সিটি মেয়র ও ১৪ দলের সমন্বয়কারী এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের বিরুদ্ধে স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর অভিযোগ এনে বলেছেন, “তাঁর আচরণে জাতি আজ হতবাক।” তিনি বলেন, এহেন স্বৈরাচারী শাসনের জবাব দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সুপ্রিম কোর্টে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫ টায় লালদিঘী ময়দানে ১৪ দল আয়োজিত এক সমাবেশে মেয়র আরও বলেন, “রাষ্ট্রপতি এখন বিএনপির কথায় দেশ চালাচ্ছেন। এ কারণে আবারও অবরোধের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। প্রয়োজনে ৭১ এর মত আবার যুদ্ধে নামতে হবে।”

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নূর আহমেদ চৌধূরী, ড. আবু ইউসুফ আলম, ডা. নূরুল ইসলাম। পরে একটি বিক্ষোভ মিছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।