২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১৪৪ ধারা জারি

জেলার করিমগঞ্জ উপজেলা সদরে একই স্থানে একই সময়ে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ড. এম ওসমান ফারুকের সমর্থকরা শুক্রবার বিকেলে উপজেলা সদরের পুলেরঘাট এলাকায় বিএনপি অফিসের সামনে জনসভা আহ্বান করে। এদিকে সাবেক শিক্ষামন্ত্রীর প্রতিপক্ষ জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার সমর্থকরাও একই সময়ে উক্ত সমাবেশের ১০০ গজের মধ্যে খুদিরজঙ্গল জামে মসজিদ মাঠে পাল্টা সমাবেশ আহ্বান করে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে স্থানীয় প্রশাসন শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে।

এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা নির্বাজী কর্মকর্তা একেএম রুহুল আমিন bdnews24.com কে বলেন, “শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।”