ভাসানী স্টেডিয়ামের কাছে পেট্রল বোমা নিক্ষেপ
চৌদ্দ দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বঙ্গভবন অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পরপরই গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কাছে ফাঁকা স্থানে একটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি।
তবে বঙ্গভবন অবরোধের সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করলেও পেট্রল বোমাটি নিক্ষেপের পরপরই তৎপর হয়ে ওঠে এবং কয়েকজন নিরীহ পথচারীকে লাঠিপেটা করে।
