২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে অতিরিক্ত ও উপ-সচিব পর্যায়ে রদবদল

প্রশাসনে অতিরিক্ত সচিব ও উপ-সচিব পর্যায়ে মঙ্গলবার আরও রদবদল করা হয়েছে। পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 11:17 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদের মধ্যে বেসরকারিকরণ কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) দেলোয়ার হোসেনকে দূর্নীতি দমন ব্যুরোর সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

উপ-সচিব পর্যায়ে বদলিকৃতদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ও যোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ শামসুল আলমকে যুব ও ক্রীড়া সচিবের একান্ত সচিব, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ আজহারুল ইসলাম খানকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম ইয়াহিয়াকে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ অধিশাখায় ন্যস্ত, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীরকে ঢাকার অতিরিক্তি জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়া নতুন পদে পদায়নের জন্য উপ-সচিব পর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তাঁদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি (উপ-সচিব) মনিন্দ্র নাথ রায়কে ভূমি রেকর্ড অধিদপ্তরের উপ-পরিচালক পদে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি (উপ-সচিব) সরাফ উদ্দিন আহমেদকে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পার্সো) অর্থনৈতিক উপদেষ্টা পদে নিয়োগের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত, বান্দরবন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোরশেদ আলম চৌধুরীকে প্রমোশনাল অফ লিগ্যাল অ্যান্ড সোসাল ইমপ্রুভমেন্ট অফ উইমেন ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক মোঃ আজিজার রহমান মোল্লাকে নির্বাচিত কলেজ সমূহের উন্নয়ন (সরকারি ও বেসরকারি) প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি শাহেদ সবুরকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (নৌ) পদে, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (নৌ) মোঃ একরামুর রহমানকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের উপ-নিবন্ধক পদে নিয়োগের জন্য শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক বর্তমানে ওএসডি মোঃ আজহার আলীকে বাংলাদেশ রেশম বোর্ড, রাজশাহীর সচিব পদে নিয়োগের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যাস্ত, কুমিল্লার জোনাল সেটেলমেন্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ করিম গাজীকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক পদে এবং সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ওএসডি আবুল বাশার মোঃ সিরাজুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক পদে নিয়োগের জন্য একই মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) পরিচালিত লোক প্রশাসন দক্ষতা উন্নয়ন (বিপিএটিসি-৩য় পর্যায়) প্রকল্পের ২২ কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তবে নতুন কর্মস্থলে নিয়োগ না দেয়া পর্যন্ত তাঁরা বিপিএটিসিতেই সংযুক্ত থাকবেন।

এরা হলেন তাপস কুমার রায় (পরিচালক), মোঃ ফয়জুর রহমান (পরিচালক), ইকরামুল হক (পরিচালক), স্বপন কুমার সরকার (পরিচালক), ড. রিজওয়ান খায়ের (পরিচালক), লোকমান আহমদ (পরিচালক), জসিম উদ্দিন আহমেদ (পরিচালক), শাহ মোহাঃ সানাউল হক (সিস্টেমস অ্যানালিস্ট), শশী কুমার সিংহ (উপ-পরিচালক), তপন কুমার নাথ (উপ-পরিচালক), প্রশান্ত কুমার দাস (উপ-পরিচালক), মনিরুল ইসলাম (উপ-পরিচালক), এসকে ফিরোজ আহমেদ (উপ-পরিচালক), বেগম নুরুন্নাহার (সহকারি পরিচালক), আরিফুল হক (সহকারি পরিচালক), মোহাম্মদ রফিকুল করিম (সহকারি পরিচালক), মুহাঃ মনিরুজ্জামান (সহকারি পরিচালক), বেগম রোকসানা খান (সহকারি পরিচালক), মুঃ বেল্লাল হোসেন খান (সহকারি পরিচালক), বেগম তানিমা তাসমিন (সহকারি পরিচালক) এবং বেগম বেবী পারভীন (মূল্যায়ন কর্মকর্তা)।