ময়মনসিংহ জাপা নেতার বিএনপিতে যোগদান
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক আলী আজগর খালেদা জিয়ার সঙ্গে দেখা করে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়েছেন।
জেলা জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মীসহ তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হাওয়া ভবনে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
খালেদা জিয়া নবাগতদের স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে এক হয়ে আগামী নির্বাচনে দলের স্বার্থে কাজ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং দলের যুগ্ম-মহাসচিব হারিছ চৌধুরী উপস্থিত ছিলেন।
