২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে ব্রিটেনের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপারসনের কার্যালয় বনানীর হাওয়া ভবনে সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি প্রায় আধা ঘন্টা আলোচনা করেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাঁরা কথা বলেছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বের হওয়ার সময় আনোয়ার চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে অস্বীকৃতি জানান।