১৮ সহকারি পুলিশ সুপার রদবদল
আরো ১৮ জন সহকারি পুলিশ সুপারকে সোমবার রদবদল করা হয়েছে। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে সিআইডির সহকারি পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদকে ফেনী সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার, কেএমপির সহকারি পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার, মুন্সীগঞ্জের লৌহজং সার্কেলের সহকারি পুলিশ সুপার একেএম ইকবাল পাঠানকে মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল হককে মুন্সীগঞ্জের লৌহজং সার্কেলের সহকারি পুলিশ সুপার, কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ নাসিরউদ্দিনকে ঢাকা সিআইডির সহকারি পুলিশ সুপার, কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামকে সিলেটের জকিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ এনামুল হককে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার, সিলেটের জকিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার এহসানুল হককে নড়াইল সদরের সহকারি পুলিশ সুপার, খুলনা বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার একেএম নুরুল ইসলামকে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন সাঈদীকে খুলনা বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার, নড়াইল সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার বদিউজ্জামান চৌধুরীকে মংমনসিংহ মুক্তাগাছার ৭ম এপিবিএন এর সহকারি পুলিশ সুপার, নওগাঁর পত্মীতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার সরকার মোহসিন উদ্দিনকে গাইবান্ধা বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার, নাটোর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে রংপুর বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার, রংপুর বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ গোলাম রাব্বানিকে আরএমপির সহকারি পুলিশ কমিশনার, গাইবান্ধা বি-সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মনসুরুল আলমকে নওগাঁর পত্মীতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার, মংমনসিংহ ৭ম এপিবিএন এর সহকারি পুলিশ সুপার ফারুক আহম্মেদকে কিশোরগঞ্জ বাজিতপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার, কক্সবাজার সদরের সহকারি পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীনকে কক্সবাজার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার এবং কক্সবাজার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাসুদ আহাম্মদকে নাটোর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
