গভীর রাতে ঢাবির ১২ হলে পুলিশী অভিযান
পুলিশ শনিবার গভীর রাতে প্রায় একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হলে অভিযান চালিয়েছে। তবে কাংখিত ফল লাভে দৃশ্যত তারা ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ৬/৭ টি পুলিশ ভ্যানকে সূর্যসেন হলে যেতে দেখেন রাত ১২ টা ৫০ মিনিটে।
অভিযানে অংশ গ্রহণকারী এক পুলিশ কর্মকর্তা তাকে বলেন, মধ্যরাতের এই অভিযানে অংশ নিচ্ছে প্রায় চার হাজার পুলিশ।
ইউসুফ জানান, হলে যে পুলিশ অভিযান চালানো হতে পারে সে কথা তিনি তার বন্ধুদের কাছ থেকে সন্ধ্যাতেই শুনেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু দাউদ মোহাম্মদ ঈসা ক্ষুব্ধ কন্ঠে বলেন, “এ ধরণের অভিযানে লাভ কি? সেই বিকেল থেকে এই অভিযান নিয়ে সকলে বলাবলি করছে।”
ইউসুফ জানান, তিনি তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে মুজিব, জিয়া, জসিমউদ্দিন, মোহসিন ও জহুরুল হক হলে পুলিশী অভিযানের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
রাত ২ টা ৫ মিনিটে সলিমুল্লাহ হলে সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহাদাৎ হোসেনকে ডেকে তোলে পুলিশ।
ইউসুফ জানান, তার মনে হয় ছাত্রীদের হল পুলিশী অভিযানের বাইরে রয়েছে।
