মেয়র বন্দর ধ্বংসের ষড়যন্ত্র করছেন: নোমান
সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বন্দর ধ্বংসের ষড়যন্ত্র করছেন। তার কারণে দেশে বিনিয়োগ কমে যাচ্ছে।
শুক্রবার বিকেলে নগরীর কাজির দেউড়ি গণতন্ত্র মঞ্চে চার দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নোমান আরও অভিযোগ করেন, মেয়র এখনও অস্ত্রের ভাষায় হুংকার দিচ্ছেন।
মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানহর জামায়াতের আমির মাওলানা শামসুল ইসলাম, সাবেক সাংসদ রোজী কবির, শ্রমিক দল নেতা এএম নাজিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট নেতা আবদুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে সন্ধ্যায় একটি মিছিল বের হয়।
