২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মাহফুজুর রহমানের কর্মজীবন

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন বিচারপতি মাহফুজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তিনি ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালি থানায় জন্মগ্রহণ করেন।

বিচারপতি মাহফুজুর রহমান ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৬২ সালে ব্যাচেলর অফ ল ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালের ৩০ আগস্ট পূর্ব পাকিস্তানের হাইকোর্ট ডিভিশনে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন তিনি। এরপর ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হন।

১৯৯২ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নিযুক্ত হন মাহফুজুর রহমান। এরপর ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার তাকে এক বছরের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত করে।