২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভাষণ স্বাগত জানিয়েছে বিএনপি

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া বুধবার রাতে দেয়া রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ভাষণকে স্বাগত জানিয়ে বলেছেন, “এর ফলে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে বলে আমি আশা করি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 01:25 AM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সব প্রস্তাবই সংবিধানসম্মত।”

“এটা সংবিধানের বিজয়, জনগণের বিজয়”।

“আমি আশা করি ১৪ দলীয় জোট তাদের অবরোধ তুলে নেবে।”

জনগণের ভোগান্তি অনেক হয়েছে মন্তব্য করে তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানান।

সিইসি এমএ আজিজের শর্তসাপেক্ষে ছুটি গ্রহণ তাঁর দলের পরাজয় কিনা প্রশ্ন করা হলে মান্নান ভূঁইয়া বলেন, “আমরা সব সময় তত্ত্বাবধায়ক সরকারকে বলে এসেছি তারা যেন সংবিধান বর্হিভূত কোন কিছু না করেন।”

তিনি বলেন, “১৪ দল যেভাবে সিইসির অপসারণ চেয়েছিলো তা সম্পূর্ণ অসাংবিধানিক ও অযৌক্তিক। রাষ্ট্রপতি তাঁর ভাষণে সে কথাই বলেছেন।”