অবরোধে স্থবির নরসিংদী
অবরোধ চলাকালে বুধবার নরসিংদীর সড়ক, নৌ ও রেলপথে কোনো যানবাহন যাতায়াত না করায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে শত শত পাওয়ার লুম ফ্যাক্টরিসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান।
১৪ দলের নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে সভা-সমাবেশ, মিছিল ও গণসংগীতের আয়োজন করেন। শহরের ভোলা নগরে ১৪ দলের বিক্ষুব্ধ সমর্থকরা তিনটি গাড়ি ভাংচুর করে।
নরসিংদীর মাধবদীতে যুবলীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ঢাকা-সিলেট মহাসড়কে এসে সিইসির কুশপুত্তলিকা দাহ করে। অস্থায়ী যুবমঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ও তার সহধর্মিনী।
