নির্বাচন কমিশনে কে থাকল, বা না থাকল, সেটা বড় কথা নয়: খোকা
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, নির্বাচন কমিশনে কে থাকল, কে না থাকল, সেটা বড় কথা নয়, আমরা অবিলম্বে নির্বাচন চাই।
বুধবার মুক্তাঙ্গনে চারদলীয় জোটের সমাবেশের আগে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দেশব্যাপী আওয়ামী লীগসহ ১৪ দলের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে চারদলীয় জোট এই সমাবেশের আয়োজন করে।
সাদেক হোসেন খোকা বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিপক্ষে দাঁড়িয়ে জনগণের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরতে চাই। আর তাই এ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
