২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহউদ্দিন মাহমুদের চুক্তি বাতিল, আরো সাত এডিসি রদবদল

অবশেষে পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. সালেহউদ্দিন মাহমুদের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনের আরো সাত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 11:29 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সংস্থাপন মন্ত্রণালয় সোমবার রদবদলের এই আদেশ জারি করে।

এদিকে চট্টগ্রামের এডিসি আহমেদ মোর্শেদ ও গাজীপুরের এডিসি খুরশীদ আলমকে ওএসডি করা হয়েছে।

নেত্রকোনার আটপারার ইউএনও মৃনাল কান্তি দেবকে খুলনা, শরীয়তপুরের জাজিরার ইউএনও সজল সমাদ্দারকে নওগাঁ, বরিশালের ওমেন সাপোর্ট প্রোগ্রামের উপপরিচালক নূরুল আলমকে বাজবাড়ী, অর্থ বিভাগের সিনিয়র সহকারি সচিব ফজলুল বারীকে শেরপুর ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারি সচিব মীর্জা তারিক হিকমতকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়াও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল পদে প্রেষণে নিযুক্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলামকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ওই পদে সেনা কর্মকর্তা কর্ণেল হাবিবুর রহমান খানকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।