২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসসকে নিরপেক্ষ করার চেষ্টা করছি: জগলুল চৌধুরী

সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি করে একে নিরপেক্ষ সংবাদ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির সদ্য নিযুক্ত প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “অর্থবহ ও নিরপেক্ষ সংবাদ প্রতিষ্ঠান হিসেবে বাসসকে দাঁড় করানোর চেষ্টা করছি। আর সরকারও চাচ্ছে প্রতিষ্ঠানটি নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও অর্থবহ হিসেবে আবির্ভূত হোক।” সংবাদ মাধ্যমটিতে তিনি টানা ৩৫ বছর ধরে কাজ করছেন।

জগলুল চৌধুরী বলেন, “বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় স্বাভাবিকভাবেই বাসসের নীতি ও কর্মকান্ডের ওপর অনেক ক্ষেত্রে চাপ থাকে। বর্তমানে তেমন কোন চাপ নেই। তবে ঘটনার কারণেই কোন কোন দিন বিশেষ রাজনৈতিক দলের সংবাদ বেশি হতে পারে। কেননা প্রতিদিন সবারই একই ঘটনা থাকে না। কর্মসূচিও এক হয় না।

গত চার দলীয় জোট সরকারের সময় বাসসে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করাদের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা-এই প্রশ্নের জবাবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।