পাবনার সঙ্গে সব যোগাযোগ বন্ধ
১৪ দলের অবরোধের কারণে সোমবার রাজধানীসহ সারাদেশের সঙ্গে পাবনা জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে সকালে ঈশ্বরদীতে ট্রেন লাইনের ওপর ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কাজীরহাট-পাটুরিয়া নৌরুটে কোন ফেরি চলাচল করেনি। দুপুরে ১৪ দলের নেতাকর্মীরা পাবনা কেন্দ্রীয় টার্মিনাল, গাছপাড়া, জালালপুর, দাশুড়িয়া, মাধপুর, বনগ্রাম, কাশিনাথপুর, মুলাডুলিসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। সকাল ১০টার দিকে জালালপুর মোড়ে দু’টি নসিমন ভাংচুর করা হয়।
