২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানকে বনানী কবরস্থানে দাফন

জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব সাইফুর রহমানকে সোমবার দুপুর সাড়ে ১২টায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মেয়র সাদেক হোসেন খোকা, নজরুল ইসলাম খান, জাতীয় পার্টি অপর অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব সাদেক সিদ্দিকীসহ বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মী জানাজায় নেন।

বিএনপির চেয়ারপারসন ও চার দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় পার্টির মহাসচিব সাইফুর রহমান রোববার চার দলীয় জোটের সমাবেশ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।